ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৪:০৩:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

টি-টোয়েন্টি: পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ 

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে  প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি  সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১২৭ রানের ছোট পুঁজি নিয়েও জয়ের জন্য ম্যাচের শেষ ৩ ওভারে পাকিস্তানের সামনে ৩২ রানের সমীকরণ দাঁড় করায় বাংলাদেশ। কিন্তু ১৮ ও ১৯তম ওভারে যাচ্ছেতাই বোলিং করে বাংলাদেশকে হারের মুখে ঠেলে দেন দলের দুই বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। 
জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে এক পর্যায়ে  ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর সপ্তম উইকেটে ১৫ বলে অবিচ্ছিন্ন ৩৬ রান তুলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে জয় এনে দেন শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ। এই জয়ে  তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। 
ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ বাংলাদেশ। জবাবে ১৯ দশমিক ২ ওভারে ৬ উইকেটে ১৩২ রান তুলে জয়ের স্বাদ নেয় পাকিস্তান। 
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতাকে সাথে নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 
আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।